অ্যাডমিন লগইন
School Logo
বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি

Jul 28 2026

সকল শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষার রুটিন-2026

তারিখ: ২৮ জুলাই, ২০২৬

বিষয়: আগামী পরীক্ষার সময়সূচি প্রকাশ ও পড়াশোনায় মনোযোগী হওয়ার চূড়ান্ত নির্দেশনা।

এতদ্বারা যুন্ নুরাইন নূরানী ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা-এর সকল শিক্ষার্থী ও সম্মানীত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের আগামী সাময়িক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। সকল শিক্ষার্থীকে শ্রেণী শিক্ষকের কাছ থেকে স্ব-স্ব পরীক্ষার রুটিন সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

পরীক্ষা অত্যন্ত নিকটবর্তী হওয়ায় সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার এবং ঘরে পড়ার টেবিলে পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে তাগিদ দেওয়া যাচ্ছে। পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার প্রস্তুতি পর্বে কোনো প্রকার অবহেলা গ্রহণযোগ্য নয়।

সম্মানীত অভিভাবকবৃন্দের প্রতি বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সন্তানের পড়াশোনার প্রতি অধিক যত্নশীল হোন, যেন তারা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে।

ধন্যবাদান্তে,

মুহতামিম/পরিচালক
মাওলানা রাশেদুল ইসলাম হাবিবী
যুন্ নুরাইন নূরানী ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা
ডোমখালী, মীরসরাই, চট্টগ্রাম।